Monthly Archives: May 2012

এক যুগ পর আবারও রিমেক গান নিয়ে আসছেন সুকণ্ঠী সামিনা চৌধুরী।

এক যুগ পর…

 

 

 

 

 

স্টাফ রিপোর্টার: প্রায় এক যুগ পর আবারও রিমেক গান নিয়ে আসছেন সুকণ্ঠী সামিনা চৌধুরী। দীর্ঘ সংগীত জীবনের বিভিন্ন সময়ে রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে গাওয়া গানগুলোর মধ্যে ১০টি জনপ্রিয় গান স্থান পাচ্ছে নতুন রিমেক অ্যালবামটিতে। এমনটাই নিশ্চিত করেছেন সামিনা। এর আগে ২০০১ সালে একই আঙ্গিকে ওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে প্রকাশিত হয় তার প্রথম রিমেক অ্যালবাম ‘ফুল ফোটে ফুল ঝরে’। সে সময় এ অ্যালবামটির ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘এই জাদুটা যদি সত্যি হয়ে যেত’সহ প্রায় সবক’টি গানই দারুণ জনপ্রিয়তা পায়। যে জনপ্রিয়তার ধার এখনও অব্যাহত রয়েছে। রিমেক গান নিয়ে প্রথম সফলতার দীর্ঘ বিরতির পর আবারও একই আঙ্গিকে অ্যালবাম করছেন সামিনা চৌধুরী।

ইরানি বিশেষজ্ঞরা প্রথম ফ্লেম ভাইরাস সনাক্ত করেছেন

তেহরান, ৩০ মে: ইরানের তথ্য-প্রযুক্তি সংস্থার প্রধান আলী হাকিম জাওয়াদি দাবি করেছেন, তার দেশের বিশেষজ্ঞরাই প্রথম কম্পিউটার ভাইরাস ফ্লেম’কে সনাক্ত করেছেন।

অপেরা কিনছে ফেসবুক!

একের পর এক ঘটনার কারণে আলোচনাতেই থাকছে সামাজিক মাধ্যম ফেসবুক। এবারে নিজস্ব ব্রাউজার তৈরিতে অপেরাকে কিনে নেওয়ার কথা ভাবছে ফেসবুক। ব্লগমাধ্যমগুলো এমন তথ্যেই নিশ্চিত করেছে।

অপেরা ওয়েব ব্রাউজার কিনতে ফেসবুক উচ্চপর্যায় থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

হরতালের মামলায় বাদীও পড়তে পারে শাস্তির খাঁড়ায়

হরতালের গাড়ি পোড়ানোর মামলায় কেবল বিবাদী নয়, সাজার খাঁড়ায় পড়তে হতে পারে বাদি পক্ষকেও। দ্রুত বিচার আইনে দায়ের করা এ মামলায় অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে

১৮ দলীয় জোট নেতাদের। কিন্তু অভিযোগ প্রমাণ না হলে উল্টো সমপরিমাণ সাজা পেতে পারে বাদী পক্ষই।

এক্ষেত্রে এ মামলার বাদী পুলিশ কর্মকর্তা পড়তে পারেন শাস্তির খাঁড়ায়। এমনকি কেউ তাকে এ মামলা দায়েরে প্ররোচিত করে থাকলে শাস্তি হতে পারে তারও।

আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ বিশ্লেষণ করে ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ ধারণা পাওয়া গেছে।

ফৌজদারি আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রমাণ হলে অপরাধীর সাজা তো হবেই। কিন্তু কেউ মিথ্যা মামলা করলে বা করালে সমপরিমাণ সাজা সেও পাবে। তবে এরই মধ্যে আদালত এ মামলায় চার্জশিট গ্রহণ করায় অভিযোগ প্রমাণ করতে না পারলেও বাদীর কোন সমস্যা নাও হতে পারে বলেও মনে করছেন কোন কোন আইন বিশেষজ্ঞ।

সিরিয়ার হুলা হত্যাকাণ্ড: ১৩ মৃতদেহ নিয়ে বিব্রত পর্যবেক্ষকরা

 

সিরিয়ার হোমস শহরের হুলা শহরে ‍সাম্প্রতিক সহিংসতায় নিহতদের মধ্যে ১৩টি মৃতদেহ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। এসব মৃতদেহগুলোর হাত বাঁধা এবং খুব কাছ থেকে গুলি করে এদের হত্যা করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

পর্যবেক্ষক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড বুধবার বলেছেন, হাত বাঁধা অবস্থায় ১৩টি মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহগুলোর হাত পিছমোড়া করে বাঁধা। ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে কেউ তাদের মাথায় গুলি করেছে।

গত শুক্রবার হুলা শহরে ব্যাপক সহিংসতায় ২৯ শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়। এ ঘটনার জন্য বিদ্রোহীরা সরকারি বাহিনীকেই দায়ী করে। কিন্তু সরকার এর জন্য দায়ী করে ‘সশস্ত্র সন্ত্রাসীদের’।

এ ব্যাপারে সোমবার রাশিয়া বলেছে, হুলা ঘটনায় সরকার ও বিদ্রোহী উভয়পক্ষেরই দোষ রয়েছে। অনেককে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তখন দাবি করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ।

সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ রাশিয়া সফরে গেলে মস্কোতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন লাভরভ।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাবেক মুখপাত্র গ্রেফতার

 ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোনে আড়িপাতা কেলেঙ্কারির জেরে এবার গ্রেফতার হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক শীর্ষ গণমাধ্যম উপদেষ্টা অ্যান্ডি কুলসন।

স্কটিশ পুলিশ বুধবার জানিয়েছে, তথ্য পেতে ফোনে আড়িপাতা ও কর্তৃপক্ষকে ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত

রিপাবলিকান দলের মনোয়ন নিশ্চিত করলেন মিট রমনি

 যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোয়ন নিশ্চিত করলেন মিট রমনি। রিপাবলিকান দল থেকে চূড়ান্ত মনোয়ন লাভের পথে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হওয়া টেক্সাস প্রাইমারিতে নিরঙ্কুশ জয়লাভ করেন তিনি। এই জয়লাভের ফলেই মূলত নিশ্চিত

পানিযুদ্ধের আশঙ্কা আরব বিশ্বে!

পানির জন্য আরব বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি মালিকি। তিনি বলেছেন, আরব দেশগুলো পানির বর্তমান সঙ্কট মোকাবিলা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে ‘পানিযুদ্ধে’ অবতীর্ণ হতে পারে।

বুধবার বাগদাদে অনুষ্ঠিত সম্মেলনে শুষ্ক অঞ্চলে অবস্থিত আবর দেশগুলোকে এ আশঙ্কা

সরকারকে কোনো প্রস্তাব দেবে না বিএনপি

ঢাকা, ৩০ মে: বাংলাদেশে বিরোধীদল বিএনপি সাধারণ নির্বাচন পরিচালনার জন্য নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো ব্যবস্থা মেনে নেবে না। এই প্রশ্নে দলটির নেতারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন। বিবিসিকে তারা বলেছেন, নির্দলীয় সরকার প্রশ্নে সরকারের কোন ঘোষণা ছাড়া বিএনপি আলোচনায় অংশ নেবে না।

এক দফা আন্দোলন
সরকারকে দেয়া ১০ জুনের আলটিমেটামের পর একদফা দাবি নিয়ে এগুনোর বিষয়কেই বিএনপি

তরুণীর শ্লীলতাহানি: দুই পুলিশ সদস্য প্রত্যাহার

পুরান ঢাকার আদালতপাড়ায় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত হয়েছে একটি কমিটি।

মঙ্গলবার দুপুরের ওই ঘটনার পর দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বলে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুণ-অর রশীদ।

ওই তরুণীকে পুলিশ দিনভর আটকে রাখলেও সন্ধ্যার পর আইন-সালিস কেন্দ্রের নির্বাহী

জন্মদিনে হুমায়ুন ফরীদিকে স্মরণ

ঢাকা, ২৯ মে: আজকে আমরা হুমায়ুন ফরিদীর মৃত্যুর দিনক্ষণ বাদ দেবো। কারণ আজকে তার জন্মদিন। আমাদের ইচ্ছে হয় ফরিদীর মৃত্যুদিন নয়, জন্মদিনকে যেনো সব সময় স্মরণ করতে পারি।

তার মতো অভিনেতার আজকে জন্মদিন সেটা সুখের কিন্তু দুঃখের বিষয় আজকের

ভিয়াকে ছাড়া স্পেন দল ভাবা কঠিন: সিলভা

মাদ্রিদ: চোটের জন্য ইউরো ২০১২ চ্যাম্পিয়নশিপে খেলতে পারছেন না ডেভিড ভিয়া। আর ভিয়াকে ছাড়া জাতীয় দল কল্পনা করা যায়না বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটি ও স্পেন উইঙ্গার ডেভিড সিলভা।

২০১০ বিশ্বকাপে স্পেনের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ

ইন্টারনেট ব্যয় কমাতে প্রস্তাব

জাতীয় বাজেট ২০১২-১৩ ঘোষণার প্রাক্কালে বেসিসের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসেন। পরে অর্থমন্ত্রী বেসিসের প্রস্তাবগুলোর যৌক্তিক বিবেচনার কথা জানান।

তথ্যপ্রযুক্তি খাতের প্রয়োজনীয় বরাদ্দ এবং মূল্য সংযোজন কর সম্পর্কিত বিষয়ে আলোচনার

লালমনিরহাটে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে বুধবার প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনের শুরুতেই জেলা বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

এতে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার

আফগানিস্তানে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

আফগানিস্তানে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়ে সৌদি বংশোদ্ভুত সার আল তাইফিকে হত্যা করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে ন্যাটো কর্তৃপক্ষ। সার আল তাইফি আফগানিস্তানে তৎপরতা চালানো আল কায়েদার দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন বলে দাবি করেছে ন্যাটো।

মঙ্গলবার ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আইসাফ এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান হামলা চালিয়ে সৌদি বংশোদ্ভুত সার আল তাইফি ওরফে মুশতাককে হত্যা করা হয়েছে। রোববার কুনার প্রদেশের ওয়াতাহপুর জেলার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় তাকে লক্ষ করে বিমান হামলা চালানো হয়। তিনি আফগানিস্তানে বিদেশী বংশোদ্ভুত যোদ্ধাদের পরিচালনা করতেন বলে জানায় তারা।

সার আল তাইফি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে দুই দেশেই অবাধে যাতায়াত করতেন বলে জানিয়েছে ন্যাটো। এছাড়াও তিনি আফগানিস্তানে বিদেশী বাহিনী ও সরকারের বিরুদ্ধে লড়াইরত যোদ্ধাদের জন্য অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের ব্যবস্থা করতেন বলে দাবি করে ন্যাটো।

ইতালিতে আবারও ভূমিকম্প, নিহত কমপক্ষে ৯জন

আবারো ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠলো ইতালির উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলীয় এমিলিয়া অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত নয় ব্যক্তির মৃত্যুর খবর স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে নিশ্চিত করেছে ইতালির সংবাদমাধ্যম।
এছাড়াও ধ্বংসস্তুপের নিচে অনেক ব্যক্তি চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের মধ্যে তিনজন মারা গেছেন সান ফেলিসে, দুইজন মিরানদোলা এবং একজন ক্যাভেজোতে। মঙ্গলবার

দু’যুগ পর দেশের বাইরে পা রাখছেন সু চি

দীর্ঘ দু’যুগ পর দেশের বাইরে পা রাখতে যাচ্ছেন মিয়নমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।এর মধ্য দিয়ে মিয়ানমারের সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণের পথে যোগ হতে যাচ্ছে নতুন মাত্রা। উল্লেখ্য, মিয়ানমার বিগত প্রায় ৫০ বছর ধরে সামরিক বাহিনীর শাসনাধীন ছিল।

চলতি সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় পূর্ব এশিয়ার বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ

সিরীয় কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দিলো পশ্চিমা দেশগুলো

সিরিয়ায় সংঘটিত হুলা হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় প্রধান প্রধান পশ্চিমা শক্তিগুলো তাদের দেশ থেকে সিরিয়ার কূটনীতিকদের বহিষ্কার করতে যাচ্ছে। শুক্রবার সরকার সমর্থক মিলিশিয়ারা সিরিয়ার হুলা অঞ্চলে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে ১০৮ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই পশ্চিমা দেশগুলো কূটনীতিক বহিষ্কারের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইতিমধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা এবং অস্ট্রেলিয়া তাদের দেশ থেকে সিরিয়ার কূটনীতিকদের বহিষ্কারের  ঘোষণা দিয়েছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘ-আরব লীগ যৌথ দূত কফি আনান ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার মধ্যেই পশ্চিমা দেশগুলোর তরফে কূটনীতিক বহিস্কারের এই পদক্ষেপ নেওয়া হলো।

হুলায় সংঘটিত শুক্রবারের গণহত্যায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদেরকে বাড়ি বাড়ি ঢুকে নির্বিচারে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

গণহত্যার সময় বেঁচে যাওয়া প্রতক্ষদর্শীরা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সমর্থক সাবিহা মিলিশিয়ারা এই এলাকার বাড়ি বাড়ি প্রবেশ করে নির্বিচারে গুলি  ও ছুরিকাঘাত করে তাদের হত্যা করে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রুপার্ট কোলভিল জেনেভায় সাংবাদিকদের জানান, শুক্রবারের ঘটনায় নিহতদের মধ্যে মাত্র ২০জন হাউলার নিকটবর্তী তালেডো গ্রামে ট্যাংক ও আর্টিলারির গোলায় নিহত হয়েছে। বাকিদের নির্বিচারে ঘরে ঘরে ঢুকে সরকারি মিলিশিয়ারা হত্যা করে। মোট ৪৯ জন শিশু এবং ৩৪ নারী এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

জাতিসংঘের পর্যবেক্ষকরা ঘটনাস্থল তালেদু পরিদর্শন করে জানিয়েছেন বেশিরভাগ নিহত ব্যক্তিকেই কাছ থেকে গুলি চালিয়ে কিংবা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

অবশ্য সিরীয় নেতারা দাবি করছে এই গণহত্যা বিদ্রোহীদের কাজ। তাদের দাবি সরকারবিরোধী সন্ত্রাসীরা সিরিয়ায় পশ্চিমাদের সামরিক হস্তক্ষেপ ত্বরান্বিত করতেই এই গণহত্যা চালিয়েছে।

বিডিনিউজ অফিসে সন্ত্রাসী হামলা : ১০ সাংবাদিককে কুপিয়ে জখম

আবারও আক্রান্ত গণমাধ্যম। এবার জনপ্রিয় অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজের সংবাদকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। সোমবার রাতে মহাখালীর আমতলী এলাকায় বিডিনিউজের কার্যালয়েই এই হামলা হয়। হামলায় অন্তত ১০ জন সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়েছে সাংবাদিকদের। রক্তে ভেসে যায় বিডিনিউজ কার্যালয়।

Notice on Membership renewal date extended to 5th June,2012

   

Bangladesh Chamber of Commerce and Industry in Japan (BCCIJ)

4-15-16 Meguro, Meguro-Ku, Tokyo 153-0063

URL: http://www.bccij.com

Notice on Membership renewal date extended to 5th June,2012

 Taking into consideration to bring large number of Member Companies to participate in coming 28th June , 2012 BCCIJ Executive Body Election subject extension decision has been taken with following details : 

 AA) Renewal formalities (Simplified)

    -Payment JPY20,000.- to BCCIJ Bank A/C

    -Company Registration (Genzai Tohon)

 BB)Election schedule

1)         Members renewal date extended to June 5th,2012 (previously was May 20th,2012 )

2)         Final Voters List (Eligible cast Vote & participate in Executive Body Candidacy) hand over

to EC on June 7th,2012.

3)         “TOFSIL” declaration on 8th June,2012.

4)         Candidacy filing on 9th-10th  June,2012 PM 1-5 (Candidacy application papers also

available during this time in the Hall ).

5)         Candidacy withdrawal by 12th June,2012.

6)         Candidates final List declare on 13th June,2012.

7)         Election on 28th June,2012 (Unchanged)

 Yours sincerely,

 Ziaul Islam

Convener

Date:24th June,2012

আবারও রোদে নামার প্রস্তুতি নিচ্ছি’

মঙ্গলবার, ২৯ মে ২০১২

 

 

 

পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও মূলত আড়ালে ছিলেন টানা দুই মাস। তবে সমপ্রতি সেই আড়াল ভাঙার প্রস্তুতি নিচ্ছেন। পড়ার বই রেখে এখন নিয়মিত পড়ছেন হাতে জমা পাণ্ডুলিপি। নতুন করে আলোচনায় এসেছেন একটি বিজ্ঞাপন করে। আজকের ‘টেলিফোনে কিছুক্ষণ’ বিভাগে ছোটপর্দার প্রিয়মুখ হাসিন রওশন জাহান আরও জানান তার বর্তমান ও আগামীর কথা। তার সঙ্গে আলাপ করে আলাপচারিতার চৌম্বক অংশ তুলে ধরেছেন মাহমুদ মানজুর

ঘরে বাইরে প্রচণ্ড চাপে এরশাদ

সিরাজুল ইসলাম: ঘরে-বাইরে প্রচণ্ড চাপের মধ্যে আছেন জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ। পার্টির ভেতর থেকে দুই-তৃতীয়াংশের বেশি প্রেসিডিয়াম সদস্যসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার প্রায় সব নেতাই অব্যাহতভাবে চাপ দিচ্ছেন মহাজোট ছেড়ে আসার জন্য। তারা মনে করেন, মহাজোটে গিয়ে পার্টি প্রধান যেমন লাভবান হননি, তেমনি নেতা-কর্মীরাও কিছু পাননি।

জাপান প্রবাসী বাংলাদেশী গাড়ি ব্যবসায়ীদের চরম দুর্দিন : ভারতকে সুবিধা দিতে উচ্চহারে শুল্ক আরোপকেই দায়ী করলেন সবাই

জাকির হোসেন মাসুম, টোকিও (জাপান)
পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি, টেকসই এবং সুলভমূল্যে গাড়ি উত্পাদনকারী দেশ জাপান। আর তাই জাপানের গাড়ি পৃথিবীব্যাপী এতো জনপ্রিয়। জাপানের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক হিসেবে পৃথিবীর পুরনো গাড়ির চাহিদার প্রায় ৩০ শতাংশ জাপান থেকে রফতানি করা হয়ে থাকে। আর এর ওপর ভিত্তি করে এখানকার জনগোষ্ঠীর একটা বড় অংশ চলে। তাই জাপানে বসবাসকারী অনেক প্রবাসীরাও পেশা হিসেবে এটাকে বেছে নিয়েছে। মূলত ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে শুধু জাপানি পুরনো গাড়িকে দায়ী করে বিগত

টিনএজ বন্দুকধারীর গুলিতে ফিনল্যান্ডে নিহত ২

স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র ফিনল্যান্ডে এক টিনএজ বন্দুকধারীর গুলিতে অপর দুই টিনএজ তরুণ তরুণীর প্রাণহানির ঘটনা ঘটেছে। গুলিবর্ষণে এ সময় আহত হয়েছে অপর সাত জন। হত্যাকাণ্ডের নায়ক ১৮ বছর বয়সী বন্দুকধারীকে গুলিবর্ষণের অল্প সময় পরই গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায়, ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হিভিনকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি  ভবনের ছাদ থেকে শনিবার সকালে হঠাৎ গুলি চালানো শুরু করে ওই বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয়ে দুই তরুণ তরুণী

ইয়েমেনে ২০ আল কায়েদা যোদ্ধা নিহত

ইয়েমেনে সেনাবাহিনীর অভিযানের কমপক্ষে ২০ আল কায়েদা যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আবায়ান প্রদেশে শনিবার এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় সেনাবাহিনীর ২৫ তম মেকানাইজড ব্রিগেড আবায়ানের