![]()
-
Free Live TV
Daily Archives: July 3, 2012 11:47 pm
বিশ্বব্যাংক শুধু বিশ্ব রাজনীতি নয়, ষড়যন্ত্রও করে: সুরঞ্জিত
আবুল বাশার নূরু : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বিশ্বব্যাংকের কড়া সমালোচনা করে বলেছেন, বিশ্বব্যাংক যেমন বিশ্ব রাজনীতি করে, তেমনি আবার বিশ্ব ষড়যন্ত্রও করে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে ওলামা লীগ আয়োজিত ‘ যুদ্ধাপরাধের বিচার ও জনতার প্রত্যাশা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের উদ্দেশে সুরঞ্জিত বলেন, আল্লাহর ওয়াস্তে বিবেচনা ও পুনরায় বিবেচনার হাত থেকে রেহাই দিন। তিনি আরও বলেন, সরকারের মেয়াদ যতই শেষের দিকে যেতে থাকে, নানামুখী ষড়যন্ত্রও বাড়তে থাকে। বিশ্বব্যাংক ধোয়া তুলসির পাতা নয়,ভোলায় ছাত্রলীগ-ছাত্রসমাজ সংঘর্ষ, আহত১০
আহাদ চৌধুরী তুহিন, ভোলা থেকে: ভোলা সরকারী কলেজে ছাত্রলীগ ও ছাত্রসমাজ কর্মীদের মধ্যে আজ মঙ্গলবার দুপুরে দুই দফা সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে কলেজ শাখা ছাত্রসমাজ কর্মী শফিকুল ইসলাম ও শাকিলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহুর্তে ফের সংর্ষের আশংকা করা হচ্ছে। তবে সংঘর্ষের ঘটনা নিয়ে উভয় গ্রুপ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো. আখতার হোসেন অভিযোগ করেন, মঙ্গলবার দুপরে বহিরাগত কিছু উশৃঙ্খল ছেলে কলেজ ক্যাম্পসে অবস্থান করছিল।মহাজোট সরকারের নৈতিক পতন ঘটেছে : মওদুদ
নজরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি দাবি করেছেন,দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘটনায় ক্ষমতাসীন মহাজোট সরকারের নৈতিক পতন ঘটেছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘গুম হত্যা জেল জুলুম দুর্নীতি, বর্তমান সরকারে ব্যর্থতা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।পদ্মা সেতুর ঋণ বাতিলের সিদ্ধান্ত সঠিক : জিম ইয়ং

ঢাকা: পদ্ম সেতু নির্মাণে বাংলাদেশের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করলেন বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পদ্মা সেতু প্রকল্পের জন্য বাংলাদেশের সঙ্গে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেন।
এর আগে গত শুক্রবার দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে ঋণ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার কথা জানায় বিশ্ব ব্যাংক। সেদিন ছিল প্রেসিডেন্ট হিসেবে জিম কিমের পূর্বসূরী রবার্ট জেলিকের শেষ কর্মদিবস।
কানাডীয় ওয়েবসাইট গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে জানানো হয়, পদ্ম সেতুর ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তের বিষয়ে জিম ইয়ং বলেন, “আমি মনে করি, ওই সিদ্ধান্ত ঠিক আছে।”
মালয়েশিয়ায় আগুনে পুড়ে ৫ বাংলাদেশির মৃত্যু,২ জনের অবস্থা আশংকাজনক
এম.আমজাদ চৌধুরী রুনু, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ার পুচং পারদানাতে আগুনে পুড়ে ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ছাত্র ছিল। আরো দুই জনের অবস্থা আশংকাজনক।সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মালয়েশিয়া পুচং পারদানাতে গত ৩ জুলাই, সোমবার দিবাগত রাত ৩টায় (মালয়েশিয়া সময়) বৈদ্যুতিক শর্টসার্কিটে একই উপজেলার ৫ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।জাপানে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গতকাল ১লা জুলাই রবিবার ২০১২, টোকিওর কিতা-ক্যুস্থ আকাবানে বিভিও হলে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান, বাংলাদেশ আওয়ামী লীগ এর ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে টোকিও আওয়ামী লীগ, যুবলীগ, বংগবন্ধু পরিষদ একত্রে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে।
সভা পরিচালনা করেন টোকিও আওয়ামী লীগ, জাপান শাখার নেতা সামছুল আলম ভূট্টো। সভাপতিত্ব করেন জাপান শাখা আওয়ামী লীগ নেতা
জাপান SBI রেমিট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১২ থেকে বিদায় নিল বাংলাদেশ
প্রথমবারের মতো আয়োজিত SBI রেমিট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১২ এর জমজমাট আসর বসেছিল গত পহেলা জুলাই। জাপানের ইয়োকোহামার YCAC ক্লাব মাঠে আয়োজিত সেভেন সাইড এই ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্থান, শ্রীলংকা ছাড়াও YCAC ক্লাব ও আন্তর্জাতিক একাদশ নামে ইংল্যন্ড, অস্ট্রলিয়ার একটি দলও অংশগ্রহন করে।ছয়টি দল লটারির মাধ্যমে দুটি গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হয়। বাংলাদেশের গ্রুপে ছিল শক্তিশালী ভারত ও শ্রীলংকা। উদ্বোধনী ম্যচেই বাংলাদেশ মুখোমুখি হয় অপেক্ষাকৃত দুর্বল ভারতের সংগে। টসে জিতে ভারত বাংলাদেশকে ব্যটিংয়ের পাঠায়। বাংলাদেশের খেলোয়াড়েরা ডিউস বলে অনেকদিন না খেললেও বেশ সাহসিকতার সংগেই মাঠে নামে। শুরুতেই অধিনায়ক রফিকের উইকেটটি হারালেও সাইতামা বিশ্ববিদ্যালয়ের অনুপম ও টোকিও বিশ্ববিদ্যালয়ের রানার দুর্দান্ত ব্যটিংয়েক্যারিয়ার ইন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট

দিন দিন দেশে এবং দেশের বাইরে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের চাহিদা বাড়ছে। অনেকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন মোবাইল ফোন অ্যাপ্লিকেশন।
সাধারণ অর্থে, যে কোনো মোবাইল ফোনের সফটওয়্যার প্রোগ্রামকেই আমরা মোবাইল অ্যাপ্লিকেশন বলি।
আবাহনী-মুক্তিযোদ্ধার শিরোপা লড়াই মঙ্গলবার

গ্রামীণফোণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার শিরোপা লড়াইয়ে নামছে আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় লিগের শেষ ম্যাচটিতে ড্র করলেই শিরোপা ঘরে তুলবে আবাহনী। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে মুক্তিযোদ্ধাকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ও
উইম্বলডন থেকে শারাপোভার বিদায়

টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতা হলো না মারিয়া শারাপোভার। উইম্বলডনে চতুর্থ রাউন্ডের খেলায় অঘটনের শিকার হয়েছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই এই রুশ তরুণী। সরাসরি সেটে তাকে হারিয়ে বিস্ময় উপহার দেন ১৫তম বাছাই জার্মানীর স্যাবাইন লিসিক্কি।
২০০২ সালে সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় নারী হিসেবে একই মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের পর উইম্বলডন জয়ের স্বপ্ন দেখছিলেন র্যাঙ্কিসেরা শারাপোভা।
ফরহাদ রেজা বাদ, জাতীয় দলে শফিউল

আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস সফরের জন্য ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। তার জায়গায় চোট মুক্ত হয়ে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।
অনূর্ধ্ব-১৯ দলে খেলতে যাওয়া আনামূল হক বিজয়ের জায়গায় ঢুকেছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের বাজারে ড. ফক্সিট

বাংলাদেশে যাত্রা শুরু করলো ওয়াটার প্রুফ এক্সপার্ট ড. ফিক্সিট। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ পণ্যটি বাজারে নিয়ে এসেছে। এটি ব্যবহার করে নির্মাণ সামগ্রীর ড্যাম্পনেস ভাব দূর, লিকেজ বন্ধ করা এবং ক্র্যাকস পড়া বন্ধ করা যায়।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কোম্পানির প্রধান নির্বাহী সঞ্জয় বাহাদুর জানান,
চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার মন্ত্রিসভায় উঠছে মূসক আইন
করের আওতা ও ভিত্তি সম্প্রসারণে প্রস্তাবিত ‘মূল্য সংযোজন কর (সংশোধিত) আইন (মূসক)- ২০১২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার মন্ত্রিসভায় উঠছে।সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
নীতিগত অনুমোদনের পর আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে ভেটিংয়ের জন্য
প্রতিযোগিতা আইনের সুফল দেখাতে হবে

ব্যবসার ক্ষেত্রে ও পণ্যবাজারে সংসদে সম্প্রতি পাস হওয়া প্রতিযোগিতা আইনের সুফল দেখাতে হবে। রমজান উপলক্ষে বরাবরের মতো এবারও দেশের বাজারে অতিরিক্ত পণ্য আমদানি হয়েছে। ছোলা, বুট, তেল, চিনি, মসলার মতো পণ্য অনেকেই মজুদ করেছেন। তাই ভোক্তাদের স্বার্থে প্রতিযোগিতা আইনের সুফল দেখাতে হবে।
সোমবার রূপসী বাংলা হোটেলে ‘বাংলাদেশে প্রতিযোগিতা আইনের অগ্রসরতা:
বিশ্বব্যাংকের কুটচালে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হয়েছে: প্রতিমন্ত্রী কামরুল
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “বিশ্বব্যাংকের কুটচালে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হয়েছে। আর এ অর্থায়ন বন্ধ হওয়া নিয়ে যখন দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তখন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উৎফুল্ল। এ রকম পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য প্রয়োজন ছিল। কিন্তু তারা রাস্তায় নেমে হাসাহাসি করছেন।সোমবার বিকেল সাড়ে ৫টায় যুব মহিলা লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার পদ্মা সেতুর বিষয়ে খালেদার জিয়ার কুটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যতো স্বপ্ন্ই দেখেন না কেনো, তাতে কোনো লাভ হবে না। দেশের তরুণ প্রজন্ম এখন অনেক সচেতন । যারা এ ধরনের ষড়যন্ত্র করবে তাদের দেশের মাটিতে ঠাঁই হবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘‘একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজ ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম যতো এগিয়ে আসছে তাদের ষড়যন্ত্র ততোই বেড়ে চলেছে।’
গুলিস্থান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ: ২০০৫ ঘণ্টা, জুন ২, ২০১২
দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে এখনো বিশ্বব্যাংকের অর্থে পদ্মাসেতু হতে পারে: বিএনপি

পদ্মাসেতুর ঋণচুক্তি বাতিলের ঘটনায় সরকার আন্তর্জাতিক দুর্নীতিবাজ হিসেবে পরিচিতি পেয়েছে বলে মনে করছে প্রধান বিরোধী দল বিএনপি। তাই এ ঘটনার দায় মাথায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিৎ বলেও মনে করছে তারা।
সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের
চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামে ছাত্রলীগের ভাঙচুর
চট্টগ্রাম নগরীর সদরঘাটে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান কার্যালয়ে সোমবার দুপুরে ভাঙচুর করেছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের নেতারা।
বিটুমিন বরাদ্দ নিয়ে বিরোধের জের ধরে মেঘনার উপ-মহাব্যবস্থাপক (বিপণন) মীর সাইফুল্লাহ আল খালেদের কক্ষে তিন ছাত্রলীগ নেতা প্রথমে নিজেরা হাতাহাতি এবং পরে ভাঙচুর ও নথিপত্র তছনছ করেন।
ঘটনার সঙ্গে জড়িত তিন ছাত্রলীগ নেতা হলেন- কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন শান্ত, সাখাওয়াত হোসেন ওরফে বাবুল এবং সহ-সভাপতি জনি শিকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেঘনা পেট্রোলিয়াম থেকে প্রতি মাসে ২০ ড্রাম করে
আশুলিয়ায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
আশুলিয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের স্ত্রী সানজিদা ইসলাম সম্পার (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার বিকেলে আশুলিয়া থানা কম্পাউন্ডের পিছনের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর জামালপুরের কলেজ পড়ুয়া সানজিদা ইসলাম সম্পাকে চার মাস আগে বিয়ে করেন।
বিয়ের পর তারা পাচু মিয়ার ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা চূড়ান্ত: সিইসি

‘উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১২’ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহের মধ্যেই এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ।
সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি উপজেলা পরিষদের সংরক্ষিত পদের নির্বাচন সম্পর্কে বলেন,
গোলাম আযমের বিরুদ্ধে প্রথম সাক্ষী মুনতাসীর মামুনের ফের জেরা মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনকে আসামিপক্ষের জেরা মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার দ্বিতীয় দিনের মতো এ জেরা হওয়ার কথা ছিল। মুনতাসীর মামুন ব্যক্তিগত
১৫ এজেন্সির হজযাত্রী সৌদি আরবে এন্ট্রি ভিসা পাবেন না
১৫ হজ এজেন্সির কোনো হজযাত্রীকে সৌদি আরবে এন্ট্রি ভিসা সরকার। সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১০ ও ২০১১ হজ মৌসুমে ১৫টি হজ এজেন্সির মাধ্যমে গমনকারী হজযাত্রীদের অনেকেই পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরে আসেননি। এ কারণে ১৫টি হজ এজেন্সির মালিক ও বৈধ প্রতিনিধিদের
ফটোগ্যালারী
Talk show
-
-
সংসদে এসেই চলে যাবেন না
May 18, 2013 By SOHANUR RAHMAN (SAHED) -
প্রেসক্লাবের সামনে অনুমতি ছাড়া কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা জারি
May 18, 2013 By SOHANUR RAHMAN (SAHED) -
আন্দোলনে গতিহারা বিএনপি
May 18, 2013 By SOHANUR RAHMAN (SAHED) -
উল্টো পথে আওয়ামী লীগ
May 18, 2013 By SOHANUR RAHMAN (SAHED) -
রাতে বৈঠকে বসছেন খালেদা
May 18, 2013 By SOHANUR RAHMAN (SAHED)
-
Tithi: If you like bangla karaoke you can download it fre »
-
Naorik: prpbasi Banchot is Extermists Croock son of Kukur »
-
Probasi: Ei Banchot kotha bole besi kaj kore kom , nije bol »
-
Hosain: জাপান টোকিও তে চোরাই VoIP এর রমরমা ব্যবসা বেড়েছে এ »
-
Hosain: জাপান টোকিও তে চোরাই VoIP এর রমরমা ব্যবসা বেড়েছে এ »
-
Al Jazeera English
-
জাপান-বাংলা কমিউনিটি
JTV Bangla
-
স্বদেশ
-
সংসদে এসেই চলে যাবেন না
May 18, 2013 -
প্রেসক্লাবের সামনে অনুমতি ছাড়া কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা জারি
May 18, 2013 -
আন্দোলনে গতিহারা বিএনপি
May 18, 2013 -
উল্টো পথে আওয়ামী লীগ
May 18, 2013 -
রাতে বৈঠকে বসছেন খালেদা
May 18, 2013 -
রোববার সাতক্ষীরায়, সোমবার রংপুর বিভাগে অর্ধদিবস হরতাল
May 18, 2013
-
কমিউনিটির সারা সপ্তাহের সংবাদ নিয়ে নতুন অনুষ্ঠান
ফেসবুকে আমাদের সাথে থাকুন
-
বিশ্ব সংবাদ
new
-
বিশেষ সংবাদ
-
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে করণীয়
May 15, 2013 -
‘পোস্টারই বলে দেয় রানা কোন দলের’
April 28, 2013 -
মালয়েশিয়াগামী শ্রমিকদের প্রথম ফ্লাইট
April 25, 2013 -
মাহমুদ ও ড্যাব নেতা জাহিদের চিকিৎসায় মেডিকেল বোর্ড
April 20, 2013 -
‘বিদেশীদের কাছে কোন জাদু নেই’
April 01, 2013
-
-
খেলাধুলা
নির্দিষ্ট তারিখ অনুযায়ী সংবাদ
গুনগুন – বাংলা গান শুনুন
This website and its content are copyright of “theyccnews.com” - © “[theyccnews.com]”. All rights reserved. It is strictly prohibited to copy, cut, download, extract any picture/video/information etc of this web based world wide circulation. Note: You may ask for permission by email, editoryccnews@gmail.com, to use any content of this website and wait for written permission.Publisher: Masud Ahmed,Tokyo Japan.Cell: +81 90 6007 4466, Editor: Md. Amir Hossainm, Email: editoryccnews@gmail.com, Website: www.theyccnews.com











































































