Daily Archives: July 9, 2012 11:34 pm

বিশ্বব্যাংককে অনুরোধ নয়, নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত সরকারের

 নিজস্ব অর্থায়নে খুব শিগগিরই পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের প্রচেষ্টাও অব্যাহত থাকবে। তবে বিশ্বব্যাংককে এ

নিজামীর বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন ১৫ জুলাই

ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন ফের পিছিয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ সূচনা বক্তব্য উপস্থাপনের কথা ছিল।

আলীমের বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন, সাক্ষ্যগ্রহণ শুরু ৬ আগস্ট

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট(সূচনা বক্তব্য) উপস্থাপন সম্পন্ন হয়েছে। আগামী ৬ আগস্ট তার বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই দিন আসামিপক্ষকে তাদের তথ্য-প্রমাণ সম্বলিত কাগজপত্রসহ সাক্ষী তালিকা জমা দিতে বলা হয়েছে।

সোমবার চেয়ারম্যান এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে

কাদের মোল্লার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রথম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা

বিশ্বকাপের আগেই জেতার অভ্যাস গড়ে তুলতে চান তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের জন্য আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফরে জেতার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মনে করেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।

আয়াল্যান্ড সফরের জন্য মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে তামিম বলেন, “টি-টোয়েন্টি ম্যাচ বেশি না খেলায় এই ফরম্যাটে আমরা খুব একটা ভালো করি না। বেশি ম্যাচ খেললে সংক্ষিপ্ততম এই ফরম্যাটেও ভালো করা সম্ভব।”

শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার আগে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো পেস সহায়ক

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হতে যাচ্ছেন সাকলায়েন

জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হতে যাচ্ছেন সাকলায়েন মুশতাক। আয়ারল্যান্ড সফর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের এক সময়ের সাড়া জাগানো

এমসি কলেজ বন্ধ, তদন্ত কমিটি

 

- ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ এবং ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় সিলেট এমসি কলেজের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকাল ৬টার মধ্যে শিক্ষার্থীদের

এবার ঢাকায় জলাবদ্ধতা হবে না, আশা ওয়াসার

চলতি বর্ষা মৌসুমে ঢাকা মহানগরে জলাবদ্ধতা হবে না বলে আশা প্রকাশ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান।

আসন্ন রোজায় রাজধানীতে পানি সরবরাহেও

বগুড়ায় বন্যার্তদের ইসলামী ব্যাংকের আর্থিক সাহায্য

 

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করেছে ইসলামী ব্যাংক লিমিটেড।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান ইউনিনের মানিক পোটল দুর্গতদের এ সাহায্য করেন।

ভা-ারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বাংলানিউজকে জানান, ইসলামী ব্যাংক এলাকার ২শ পরিবারের মধ্যে প্রায় দেড়লক্ষ টাকা বিতরণ করেছে।

ব্যাংকের বগুড়া জোনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান শফিকুল মওলাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বেনাপোলে ট্রাক ধর্মঘট অব্যাহত: অপহৃত হেলপারকে ফেরত

 

ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক শ্রমিকদের মারপিট ও অপহরণের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বেনাপোল বন্দরে ট্রাক ধর্মঘট ২য় দিনের মতো অব্যাহত রয়েছে।

সে কারণে সোমবারও

চলতি অর্থবছরেই নিজেদের অর্থায়নে পদ্মাসেতু: প্রধানমন্ত্রী

 চলতি অর্থবছরেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে সংসদকে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার জাতীয় সংসদের চলতি ১৩তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন।

তিনি বলেন, “২০১২-১৩ অর্থবছরের পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হবে।

পরিবেশ দূষণের দায়ে হোলসিমকে ২৭ লাখ টাকা জরিমানা

 রাজধানীর অদূরে সোনারগাঁওয়ে সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হোলসিম সিমেন্টকে পরিবেশ দূষণের অভিযোগে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। জাহাজ থেকে ফ্লাই অ্যাশ খালাসের সময় তা বাতাসে উড়ে ব্যাপক মাত্রায় বায়ুদূষণ করায় এ জরিমানার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

হোলসিম সিমেন্ট ট্রান্সকম গ্রুপের

বাজারে এলো ‘রিভোলি’ আইসক্রিম

সানোয়ারা গ্রুপের নতুন পণ্য ‘রিভোলি’ আইসক্রিম বাজারে এসেছে।

রোববার রিভোলির বিপণন কার্যক্রম উদ্বোধন করেন উৎপাদন কর্মকর্তা আনিসুর রহমান। এসময় গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ্মা সেতু: দাতাদের সঙ্গে বসছেন মুহিত

দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন বাতিলের পর দাতা গোষ্ঠীর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হবে। বিশ্ব ব্যাংক, এডিবিসহ ১৮টি দাতা দেশ ও সংস্থার স্থানীয় প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন।

বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যাঁ, কাল (সোমবার) আমরা লোকাল কনসালটেটিভ গ্রুপের সঙ্গে বসব। বৈঠকে পদ্মা সেতুর বিষয়টি নিয়েই আলোচনা হবে (ইটস অল অ্যাবাউট পদ্মা ব্রিজ)।”

দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের

কাঁচামরিচ বেগুন পিঁয়াজ রসুন রপ্তানি নিষিদ্ধ

– রোজায় সরবরাহ ঠিক রাখতে কাঁচা মরিচ, পিঁয়াজ, রসুন, বেগুন রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই চারটি খাদ্যপণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে।

“আসন্ন রমজান মাসের বাড়তি চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ঠিক রাখার স্বার্থে সরকার কাঁচামরিচ, বেগুন, পিঁয়াজ এবং রসুন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

অবশেষে শিল্পীর নামের বানান শুদ্ধ করে বাজারে ছাড়া হচ্ছে ৫০ টাকার নোট

  অবশেষে নোট প্রচলনের প্রায় চারমাস পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি সম্বলিত ৫০ টাকা মূল্যমানের নোটটির শিল্পীর নামের বানান সংশোধন করে তা বাজারে নতুনভাবে প্রচলনের জন্য দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

ঢাবি’তে মারামারির ঘটনায় টুকুদের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ মামলার ১০ আসামি আদালতে উপস্থিত থাকা সত্ত্বেও নিয়োজিত আইনজীবীর অনুপস্থিতির কারণে ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মারামারির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

সিনিয়র আইনজীবীদের পক্ষে সময় চান অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক।

জাতীয় ৪ নীতি সম্মুন্নত রাখতে যুবলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাজেদার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগ ছাড়া আর কেউ বাঙালি জাতীয়তাবাদ নিয়ে চিন্তা করে না।

লুটপাটের কিছু ফেরত দিলে ৫টা পদ্মাসেতু নির্মাণ সম্ভব: আনোয়ার

 

 ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, গত সাড়ে তিন বছরের

‘সিরিয়া সমস্যা সমাধানে বিলম্বের কারণ যুক্তরাষ্ট্র’

– ‘সন্ত্রাসীদের’ প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণেই সিরিয়া সমস্যা সমাধানে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

জাতিসংঘ ও আরব লিগ প্রতিনিধি কফি আনান সিরীয় প্রেসিডেন্টে সঙ্গে আলোচনার

বিমানবন্দরের ১০ গাজাঁসহ গ্রেপ্তার ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মো. সুমন নামে কাতারের দুহাগামী এক যাত্রীকে ১০ কেজি গাজাঁসহ গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ফয়সাল আলম জানায়, রোববার রাত ২ টার দিকে  বিমানবন্দরের  দু নাম্বার গেটে দিয়ে ভেতরে প্রবেশ করে। তার কাছে থাকা ল্যাগেজটি  স্ক্যানিং করার সময় গাঁজার অস্তিত্ব পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন তিনি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে গাঁজা পাচার করে থাকেন। তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানার পুলিশ কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাকিস্তানের সেনা ক্যাম্পে হামলা, নিহত ৭

 পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেন্দ্রীয় সেনা ক্যাম্পে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা রক্ষাকারী ৭ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন।

ঘটনাটি ঘটে রোববার রাতে

মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ

মেক্সিকোতে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে রাজধানী মেক্সিকো সিটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। নির্বাচনে পক্ষপাতিত্ব এবং অনিয়মের অভিযোগে ফলাফল বাতিলের দাবিতে রোববার রাজনৈতিক দলের নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছে।

বিক্ষোভ অংশগ্রহণকারীদের অভিযোগ,

আফগানিস্তানে বোমা হামলায় ৬ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ন্যাটোর ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। এ হামলার ‘কৃতিত্ব’ দাবি করেছে তালেবান

সোমবার জাবিউল্ল্যাহ

রাশিয়ায় বন্যায় মৃতদের জন্য রাষ্ট্রীয় শোক

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে আকস্মিক বন্যায় মৃতদের উদ্দ্যেশে জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

স্মরণকালের ভয়াবহতম এ বন্যায় অঞ্চলটিতে কমপক্ষে ১৭১ জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বসতবাড়ি।