‘সিরিয়া সমস্যা সমাধানে বিলম্বের কারণ যুক্তরাষ্ট্র’

– ‘সন্ত্রাসীদের’ প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণেই সিরিয়া সমস্যা সমাধানে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

জাতিসংঘ ও আরব লিগ প্রতিনিধি কফি আনান সিরীয় প্রেসিডেন্টে সঙ্গে আলোচনার উদ্দেশ্যে রোববার দেশটিতে পৌঁছেন। ঠিক এমন সময়ই জার্মান টেলিভিশন চ্যানেল দাস এর্সতেকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার এই অভিযোগ করেন।

তিনি আরো বলেন, জার্মান দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, “আনানকে যে অসংখ্য বাধার মুখে পড়তে হচ্ছে তা আমরা জানি। তবে তার পরিকল্পনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

“আর সবচেয়ে বড় সমস্যা হলো সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা প্রদান অব্যাহত রাখতে ইচ্ছুক অনেক দেশই চায় না এ পরিকল্পনা সফল হোক।”

পাশাপাশি সৌদি আরব, কাতার ও তুরস্ক সরকারবিরোধী বিদ্রোহীদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দিচ্ছে বলেও অভিযোগ করেন সিরীয় প্রেসিডেন্ট।

সোমবার বাশারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে কফি আনানের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, “যত তাড়াতাড়ি সহিংসতা বন্ধ ও রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে, ততই দেশটিতে শুধু যে মৃত্যুহার কমবে তা নয়। বরং এক ধরনের বিপর্যয়ের (যা শুধু সিরিয়া নয় বরং এ অঞ্চলের জন্যও ভয়ংকর হতে পারে) হাত থেকে সিরিয়া রক্ষা পাবে।”

আসাদের ওপর আন্তর্জাতিক মহলের বিভিন্ন নিষেধাজ্ঞা থাকলেও সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছে অধিকাংশ পশ্চিমা ও আরব দেশগুলো।

এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়া যে সম্ভাব্য যে কোনো আগ্রাসন মোকাবিলায় সক্ষম তা বোঝাতে এ সপ্তাহে পাঁচটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটির নৌবাহিনী।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববারও সরকারি বোমা হামলা এবং সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির মধ্যে সংঘর্ষে ৩০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

This website and its content are copyright of “theyccnews.com” - © “[theyccnews.com]”. All rights reserved. It is strictly prohibited to copy, cut, download, extract any picture/video/information etc of this web based world wide circulation. Note: You may ask for permission by email, editor@theyccnews.com, to use any content of this website and wait for written permission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>