রাজেশ খান্নার জীবনাবসান

– ভারতীয় চলচ্চিত্রের ‘প্রথম সুপারস্টার’ খ্যাত রাজেশ খান্না মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

এনডিটিভির খবরে জানানো হয়, বুধবার মুম্বাইয়ে নিজের বাসায় মারা যান এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুর সময় সাবেক স্ত্রী ও অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে পাশে পেয়েছিলেন তিনি।

গত ২৩ জুন রাজেশ খান্নাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ৮ জুলাই হাসপাতাল ছেড়ে বাসায় ফেরার পর সেখানেই তার মৃত্যু হলো।

পরিবারের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, বৃহস্পতিবার এই অভিনেতার শেষকৃত্য হবে।

রাজেশ খান্নার তারকা খ্যাতির ওপর ভর করে ঊনিশ শ’ সত্তরের দশকের শুরুতে হিন্দি চলচ্চিত্রের বাজার অনেকদূর এগিয়ে যায়। পুরো সত্তর ও আশির দশকের প্রথমাংশ পর্যন্ত বলিউডে নিজের সেই অবস্থান ধরে রাখেন তিনি। এ কারণে তাকে বলা হয় বলিউডের ‘প্রথম সুপাস্টার’।

‘আখেরি খাত’ চলচ্চিত্রের মাধমে অভিনয় জীবন শুরু করেন রাজেশ খান্না। তিন বছর পর ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘আরাধনা’ চলচ্চিত্রে তরুণ বৈমানিকের ভূমিকায় অভিনয় করে খ্যাতিমান হয়ে ওঠেন।

পরবর্তী এক দশকে দশকে ‘অমর প্রেম’, ‘আনান্দ’ ইত্যাদি ব্যবসা সফল চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছান।

রাজেশ খান্না খাবার গ্রহণ করা বন্ধ করে দিয়েছেন এমন খবরে ২১ জুন মুম্বাইয়ে তার বাংলোর সামনে ভক্তদের ভীড় জমে যায়। বাংলোর বারান্দায় এসে ভক্তদের দেখা দেন তিনি। এ সময় তার সঙ্গে ডিম্পল, জামাতা অক্ষয় খান্না ছিলেন। ভগ্নস্বাস্থ্যের অভিনেতা ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন ও বিজয় চিহ্ন ‘ভি’ প্রদর্শন করেন।

অসুস্থতার পুরো সময় তার সেবা শশ্রুষা করেন ডিম্পল। ডিম্পল ও রাজেশ খান্নার দুটি সন্তান। দুটিই কন্যা।

প্রথম সন্তান টুইঙ্কেল খান্না নিজেও চলচ্চিত্র অভিনেত্রী। তার স্বামী অক্ষয় কুমার বলিউডের এ সময়কার জনপ্রিয় অভিনেতা।

অপর কন্যা রিঙ্কি। বিবাহিত রিঙ্কির স্বামী সমির সরণ একজন ব্যবসায়ী।

দীর্ঘ অভিনয় জীবনে রাজেশ খান্না তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পান। ১৯৯২ থেকে ৯৬ পর্যন্ত তিনি ভারতীয় লোকসভার কংগ্রেস দলীয় সদস্য ছিলেন।

This website and its content are copyright of “theyccnews.com” - © “[theyccnews.com]”. All rights reserved. It is strictly prohibited to copy, cut, download, extract any picture/video/information etc of this web based world wide circulation. Note: You may ask for permission by email, editor@theyccnews.com, to use any content of this website and wait for written permission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>